কোর্সটি সম্পর্কে জানুন
যাদের জন্য এই কোর্স
আমরা অনেকেই চাই ইসলাম নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতে। কিন্তু জেনারেল শিক্ষিত ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা চাকুরিজীবীদের জন্য ইসলাম নিয়ে প্রাতষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজে নেই বললেই চলে। তাইবাহ একাডেমি এমনই জ্ঞানপিপাষু তালেবে ইলমদের জন্য অনলাইনে ইসলাম নিয়ে পড়াশোনার ব্যবস্থা করতে চেয়েছে, যাতে একজন তালেবে ইলম তার সুবিধামত সময়ে যেকোনো স্থান থেকে দ্বীনের জন্য অপরিহার্য জ্ঞান লাভ করতে পারে। তাই তাদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে “অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ” কোর্স।
কোর্সটি কেন করবেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জ্ঞান অর্জন ফরয করেছেন। সুন্দর ইসলামী জীবন গঠনের জন্য এবং রাসূল ﷺ -এর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। ‘অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি’ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা (কুইজ টেস্ট, মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা) এর মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারবেন।
কোর্সের সংক্ষিপ্ত তথ্য
কোর্সের মেয়াদ
১ বছর (২ সেমিস্টার)
মোট সাবজেক্ট
১৬ টি
সার্টিফিকেট
কৃতকার্য শিক্ষার্থীদের জন্য
ক্লাস ও পরীক্ষা পদ্ধতি
প্রতিটি সাবজেক্টে রয়েছে ১০ - ২০ টি মডিউল বা ক্লাস। প্রতিটি মডিউলে রয়েছে ১ টি প্রি-রেকর্ডেড ভিডিও লেকচার, ১ টি ক্লাসনোট এবং ১ টি ক্লাস টেস্ট। লেকচার দেখে ক্লাসনোট পড়ে ক্লাস টেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে মডিউলগুলো সম্পন্ন করতে হবে। উভয় সেমিস্টারে মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার পূর্বে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে শাইখদেরকে সরাসরি প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে, যার তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে। উভয় সেমিস্টারের মাঝামাঝি সময়ে মিডটার্ম পরীক্ষা এবং শেষের দিকে ফাইনال পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
যারা ভর্তি হতে পারবেন
ভিডিও দেখে বুঝতে এবং নোট পড়তে সক্ষম সকলেই ভর্তি হতে পারবেন। কোর্সটি ছাত্র-ছাত্রী, গৃহিনী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে। যাতে সবাই যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে পড়ালেখা করতে পারে। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কোর্সটি করতে পারবেন। আরবী পড়তে জানা আবশ্যক নয়, কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার সবকিছু বাংলায়।
কোর্স কারিকুলাম
প্রথম সেমিস্টার
| SUBJECTS | COURSE TEACHER |
|---|---|
| ইলম অর্জনের আদব | ড. আব্দুল্লাহিল কাফী |
| ইসলামী আকীদার পরিচয় | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| কুরআন বোঝার মূলনীতি | ড. ইমাম হোসেন |
| ফিকহুত তাহারাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| ফিকহুস সালাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| ফিকহুস সিয়াম | ড. মুহাম্মাদ সাইফুল্লাহ |
| সীরাতে রাসূল ﷺ (মাক্কী যুগ) | ড. আব্দুল্লাহিল কাফী |
| অধ্যয়ন দক্ষতা (Study Skills) | জুনায়েদ মুনির |
দ্বিতীয় সেমিস্টার
| SUBJECTS | COURSE TEACHER |
|---|---|
| তাওহীদ পরিচিতি | ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |
| লুগাতুল কুরআন | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| হাদীস বোঝার মূলনীতি | শাইখ হারুন হোসাইন এবং ড. ইমাম হোসেন |
| ফিকহুয যাকাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| ফিকহুল হজ্জ | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| ফিকহুল মু’আমালাত | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
| সীরাতে রাসূল ﷺ (মাদানী যুগ) | ড. আব্দুল্লাহিল কাফী |
| তথ্য প্রযুক্তি | শরীফ আহমেদ ও ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |
ভর্তি ও পেমেন্ট
ভর্তি পদ্ধতি
ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। তারপর পেমেন্ট ফর্মে ব্যবহৃত ইমেইল এ্যাড্রেস দিয়ে তাইবাহ একাডেমির ক্যাম্পাস ওয়েবাসাইট এ একটি একাউন্ট খুলতে হবে। আগেই একাউন্ট খোলা থাকলে পুণরায় একাউন্ট খোলার প্রয়োজন নেই। এরপর আমরা আপনাকে ভর্তি করে নেবো। ভর্তি সম্পন্ন হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডে সাবজেক্টগুলো দেখতে পাবেন এবং ক্লাস শুরু করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
শিক্ষার্থীদের মতামত
Reviews (149)
Zubayed Rashid
Alhamdulillah! I have completed my Diploma in Islamic Studies. 'Taiba Academy' is providing an exceptional education in Islamic Studies! Completing the diploma program was an enlightening and enriching experience, and I must extend my gratitude for the outstanding quality of education and support throughout my journey.
August 1st, 2023Forida Yasmin
First cursh
July 26th, 2023মো: জামিল আহমেদ
আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এবং ভিষনই একটা উপকারী কোর্স।
July 17th, 2023Ruhel
HI good informations
July 16th, 2023AL AMIN
Time to learn Islam in an academic way. Zazakallahu Khairan to Taiba Academy. Because Taiba Academy Let us get an opportunity to learn Islam online in a constructive way from our country scholars who understand our language and challenges we face in our daily life living far from the capital city Dhaka.
June 26th, 2023Sabana Mondal
কোর্স কিনতে চাই
June 19th, 2023Md Firoz
Alhamdulillah, I finished the Taibah Academy's Diploma in Islamic Studies programme over a year ago. The Diploma in Islamic Studies programme offers a thorough curriculum that covers important subjects such the Islamic creed, Qur'anic studies, Hadith principles, fiqh, and the life of the Prophet. It offers a comprehensive learning experience because to its module-based structure, emphasis on reliable sources, and inclusion of study skills and IT modules.
June 14th, 2023Fahim seraj
I want to.join
June 2nd, 2023Mansora Akther Mim
Instructive ✨
June 2nd, 2023Mahfuja Ahmad
আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা দ্বীনী জ্ঞান অর্জন করার জন্য এই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান "তাইবা একাডেমীকে" বারাকা দিয়ে পূর্ণ করে দিন !
February 26th, 2023