ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ

আপনার জ্ঞান অর্জনের পথচলাকে করুন আরও মসৃণ ও আনন্দদায়ক



এখনই ভর্তি হোন

কোর্সটি সম্পর্কে জানুন

যাদের জন্য এই কোর্স

আমরা অনেকেই চাই ইসলাম নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করতে। কিন্তু জেনারেল শিক্ষিত ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা চাকুরিজীবীদের জন্য ইসলাম নিয়ে প্রাতষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজে নেই বললেই চলে। তাইবাহ একাডেমি এমনই জ্ঞানপিপাষু তালেবে ইলমদের জন্য অনলাইনে ইসলাম নিয়ে পড়াশোনার ব্যবস্থা করতে চেয়েছে, যাতে একজন তালেবে ইলম তার সুবিধামত সময়ে যেকোনো স্থান থেকে দ্বীনের জন্য অপরিহার্য জ্ঞান লাভ করতে পারে। তাই তাদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে “অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ” কোর্স।

কোর্সটি কেন করবেন?

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জ্ঞান অর্জন ফরয করেছেন। সুন্দর ইসলামী জীবন গঠনের জন্য এবং রাসূল ﷺ -এর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। ‘অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি’ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা (কুইজ টেস্ট, মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা) এর মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারবেন।

Diploma In Islamic Studies

কোর্সের সংক্ষিপ্ত তথ্য

কোর্সের মেয়াদ

১ বছর (২ সেমিস্টার)

মোট সাবজেক্ট

১৬ টি

সার্টিফিকেট

কৃতকার্য শিক্ষার্থীদের জন্য

ক্লাস ও পরীক্ষা পদ্ধতি

প্রতিটি সাবজেক্টে রয়েছে ১০ - ২০ টি মডিউল বা ক্লাস। প্রতিটি মডিউলে রয়েছে ১ টি প্রি-রেকর্ডেড ভিডিও লেকচার, ১ টি ক্লাসনোট এবং ১ টি ক্লাস টেস্ট। লেকচার দেখে ক্লাসনোট পড়ে ক্লাস টেস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে মডিউলগুলো সম্পন্ন করতে হবে। উভয় সেমিস্টারে মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার পূর্বে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে শাইখদেরকে সরাসরি প্রশ্নোত্তর করার সুযোগ থাকবে, যার তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে। উভয় সেমিস্টারের মাঝামাঝি সময়ে মিডটার্ম পরীক্ষা এবং শেষের দিকে ফাইনال পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

যারা ভর্তি হতে পারবেন

ভিডিও দেখে বুঝতে এবং নোট পড়তে সক্ষম সকলেই ভর্তি হতে পারবেন। কোর্সটি ছাত্র-ছাত্রী, গৃহিনী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে। যাতে সবাই যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে পড়ালেখা করতে পারে। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কোর্সটি করতে পারবেন। আরবী পড়তে জানা আবশ্যক নয়, কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার সবকিছু বাংলায়।

কোর্স কারিকুলাম

প্রথম সেমিস্টার

SUBJECTS COURSE TEACHER
ইলম অর্জনের আদব ড. আব্দুল্লাহিল কাফী
ইসলামী আকীদার পরিচয় ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
কুরআন বোঝার মূলনীতি ড. ইমাম হোসেন
ফিকহুত তাহারাত ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
ফিকহুস সালাত ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
ফিকহুস সিয়াম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ
সীরাতে রাসূল ﷺ (মাক্কী যুগ) ড. আব্দুল্লাহিল কাফী
অধ্যয়ন দক্ষতা (Study Skills) জুনায়েদ মুনির

দ্বিতীয় সেমিস্টার

SUBJECTS COURSE TEACHER
তাওহীদ পরিচিতি ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
লুগাতুল কুরআন ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
হাদীস বোঝার মূলনীতি শাইখ হারুন হোসাইন এবং ড. ইমাম হোসেন
ফিকহুয যাকাত ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
ফিকহুল হজ্জ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
ফিকহুল মু’আমালাত ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
সীরাতে রাসূল ﷺ (মাদানী যুগ) ড. আব্দুল্লাহিল কাফী
তথ্য প্রযুক্তি শরীফ আহমেদ ও ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

ভর্তি ও পেমেন্ট

ভর্তি পদ্ধতি

ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। তারপর পেমেন্ট ফর্মে ব্যবহৃত ইমেইল এ্যাড্রেস দিয়ে তাইবাহ একাডেমির ক্যাম্পাস ওয়েবাসাইট এ একটি একাউন্ট খুলতে হবে। আগেই একাউন্ট খোলা থাকলে পুণরায় একাউন্ট খোলার প্রয়োজন নেই। এরপর আমরা আপনাকে ভর্তি করে নেবো। ভর্তি সম্পন্ন হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডে সাবজেক্টগুলো দেখতে পাবেন এবং ক্লাস শুরু করতে পারবেন।

অনলাইন পেমেন্ট

[ভিসা, মাস্টার কার্ড, ব্যাংক ইত্যাদির মাধ্যমে]

পেমেন্ট করুন

ম্যানুয়াল পেমেন্ট

[বিকাশ এর মাধ্যমে]

পেমেন্ট করুন

সাধারণ জিজ্ঞাসা

আমাদের অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি ডিজাইন করা হয়েছে ছাত্র-ছাত্রী, গৃহিনী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে। যাতে সবাই যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে পড়ালেখা করতে পারে।
ভর্তির জন্য campus.taibahacademy.com এ রেজিস্ট্রেশন করতে হবে। আগেই রেজিস্ট্রেশন করে থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারপর ডিপ্লোমার জন্য পেমেন্ট করলে আমরা ডিপ্লোমা কোর্সে Enroll করে দিব।
ক্লাস পরীক্ষা সবকিছু অনলাইনে হবে। প্রতিটি ক্লাসে একটি করে প্রি-রেকর্ডেড ভিডিও, একটি পিডিএফ নোট এবং একটি ক্লাস টেস্ট থাকবে। ক্লাসের ভিডিও দেখে, নোট পড়ে ক্লাস টেস্ট দিতে হবে।
ভিডিও দেখে বুঝতে এবং নোট পড়তে সক্ষম সকলেই ভর্তি হতে পারবেন।
মোট ২ টি সেমিস্টার। তবে ২ সেমিস্টারের মধ্যে কোর্স শেষ করতে না পারলে বাকি কোর্সগুলো আরেকটি সেমিস্টারে করার সুযোগ থাকবে।
পারবেন। আপনার ইন্টারনেট কানেকশন থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কোর্সটি করতে পারবেন।
না। কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার সবকিছু বাংলায়।
হ্যাঁ। ডিপ্লোমা কোর্সটি যারা পাশ মার্ক পেয়ে সম্পূর্ণ করবে তাদের সার্টিফিকেট দেয়া হবে।

শিক্ষার্থীদের মতামত

Reviews (149)

avatar
ANM Khairul Basher

আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের সবার জন্যই উপকার। যেটা খুবই প্রয়োজন ইহকাল পরকালের জন্য। আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।

July 5th, 2022

avatar
Mariam Sultana

খুবই ভা‌লো ‌‌উদ্দোগ

July 4th, 2022

avatar
Jakibur Rahaman

আস্সালামু আলাইকুম, হতাশার কুজ্ঝটিকায় আচ্ছন্ন হৃদয়কে তার রবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সীমান্তের কাঁটাতার ভেদ করে আমার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে রবের পক্ষ হতে নেয়ামত স্বরূপ গতবছর পরিচিতি লাভ করে Taibah Academy. দীর্ঘ এক বছরের পথ চলার আজ পরিসমাপ্তি। Taibah Academy কর্তৃক আয়োজিত Online Diploma In Islamic Studies কোর্সটিতে সফলভাবে উত্তীর্ণ হতে পেরে আজ নিজেকে বড্ড ভাগ‍্যবান মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। Taibah Academy-র সমস্ত স্বনামধন‍্য শিক্ষকগণ ও কলাকুশলীগণ সকলের প্রতি কাঁটাতারের এপার থেকে রইল প্রাণভরা দোয়া ও ভালোবাসা।

July 4th, 2022

avatar
Azum

Alhamdulillah Finaly I have completed "Diploma in Islamic Studies" course through Taibah academy. This one year long diploma course is very organized and informative. as well as highly qualified teachers and classes are very enjoyable. I hope this course will be great great help for those who want to learn fundamentals about the deen Islam.

July 3rd, 2022

avatar
Shamim Akhtar

বাংলা ভাষায় একদল বিদগ্ধ পণ্ডিত আমাদের সম্মানিত উলামাদের তত্ত্বাবধানে কোর্সটির প্রথম ভাগ সম্পন্ন করতে পেরে খুব ভাল লাগছে। জেনারেল শিক্ষিত ভাইবোনদের জন্য এই কোর্সটিতে প্রচুর ভিটামিন ও প্রোটিন রয়েছে; যা আপনার ইলমকে পরিশুদ্ধ করে আমলে সালেহ করতে সাহায্য করবে, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে ইনশা আল্লাহ!

July 3rd, 2022

avatar
Md Golam Saklain

এটা খুব ভালো উদ্যোগ। এখানে নারীদের জন্য কোন ব্যবস্থা আছে কি না? আর এই কোর্স যদি নারীরাও করতে পারে তাহলে তাদের পর্দা করা নিয়ে কোন সেশন আছে কি না?

July 3rd, 2022

avatar
Ajnabi Sarkar (Malda, Kolkata,India)

India theke ei course e admission nite icchuk Alhamdulillah. December e admit hobe in Sha Allah. Sobai dua korben jeno ami ei course e admit hote pari abong sompurno course ti dhoirjer sathe complete korte pari In Sha Allah

July 2nd, 2022

avatar
Simran

Ami India theke course ta korchi Masha Allah onek vlo lagche amon ekta jujok pawar jnno.... alhamdulillah

July 2nd, 2022

avatar
Md.Sohel Rana

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি উদ্যোগ, আমাদের মত জ্ঞানপিপাসু ভাইদের জন্য। মহান আল্লাহ যেন আমাদের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন।

June 26th, 2022

avatar
Rokib Hasan

খুবই সুন্দর উদ্যোগ মাশা আল্লাহ। মডিউল গুলা খুব সুন্দর ভাবে সাজানো, খুব সহজেই যে কেউ বুঝতে পারবেন।

June 25th, 2022

যোগাযোগ

support@taibahacademy.com

taibah.academy

01911285744

01911 285744 (সকাল ৯টা - বিকাল ৫টা)

একটি কলের জন্য অনুরোধ করুন